ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রকাশঃ মে ২৭, ২০১৭ সময়ঃ ১১:১৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৬ অপরাহ্ণ
ফাইল ছবি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে বাস খাদে পড়ে তিন যাত্রী নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। আহত ও নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

আজ শনিবার সকালে ত্রিশালের রায়মনি চেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান জানান।

তিনি বলেন, মুক্তাগাছা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইসলাম পরিবহনের বাসটি চেলের ঘাট এলাকায় আরেকটি বাসকে পাশ কাটানোর সময় চালক নিয়ন্ত্রণ হারান। ফলে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই এক শিশু ও এক নারীর মৃত্যু হয়।

আহত অবস্থায় ১৫ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

ওসি বলেন, চালক অতিরিক্ত গতিতে বাসটি চালানোর কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বলে আহত যাত্রীরা অভিযোগ করেছেন।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G