মৌসুমীর ওপর বোমা হামলা
নতুন ছবি ব্ল্যাকমানি’র শ্যুটিংয়ের জন্য নির্মাতা সাফি উদ্দিন সাফি চট্টগ্রাম যাচ্ছিলেন ১৩ জানুয়ারি।
যে গাড়ি করে এ ছবির নায়িকা মৌসুমী হামিদ, নায়ক সায়মন এবং নির্মাতা চট্টগ্রাম যাচ্ছিলেন সে গাড়িটি সীতাকুণ্ডে পৌঁছালে বোমা হামলার শিকার হয়।
নির্মাতা সাফি উদ্দিনসাফি জানান হরতাল সমর্থকরা গাড়িটির দিকে পরপর তিনটা ককটেল বোমা নিক্ষেপ করে ।চলন্ত থাকার ফলে গাড়িটির খুব বেশি ক্ষতি হয়নি।
এব্যপারে মৌসুমী হামিদ বলেন, ‘ বড় একটি বিপদের হাত থেকে রক্ষা পেলাম। আল্লাহ নিজের হাতে আমাদেরকে বাঁচিয়ে দিলো। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’
কাপ্তাই এলাকায় বর্তমানে ছবিটির শ্যুটিংনিয়ে কাজ করছেন মৌসুমী।
প্রতিক্ষন/এডি/বেলাল
























