অটোবাইকে আগুন,দগ্ধ এক

প্রকাশঃ ফেব্রুয়ারি ৮, ২০১৫ সময়ঃ ৮:৩৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

dinajpur_map_573586314দিনাজপুরের বিরল উপজেলার বানিয়াপাড়া এলাকায় একটি অটোবাইকে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। এসময় এক যাত্রী দগ্ধ হন। শনিবার (০৭ ফেব্রুয়ারি) রাত পৌনে দশটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিরল থেকে দিনাজপুরগামী একটি অটোবাইক বানিয়াপাড়া রেলক্রসিং পার হওয়ার সময় আগুন দেয় অবরোধ সমর্থকরা। এসময় অটোবাইকের ভিতরে থাকা একজন যাত্রী আগুনে সামান্য দগ্ধ হন।পরে দিনাজপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছনোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।
দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক লিয়াকত আলী  জানান, অটোবাইকে পেট্রোল দিয়ে আগুন দেওয়া হয়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।দিনাজপুর বিরল থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 প্রতিক্ষণ/এডি/জেমস

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G