খালেদার মায়া নাই বললেন মায়া

প্রকাশঃ ফেব্রুয়ারি ৮, ২০১৫ সময়ঃ ৩:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

mayaবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশের মানুষের প্রতি কোন মায়া নাই বলে মন্তব্য করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামের ১ নম্বর গেটে সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের উদ্যোগে হরতালবিরোধী প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া হরতাল অবরোধের নামে পেট্রোল দিয়ে নির্বিচারে হত্যা করে দেশটাকে শ্মশানে পরিণত করতে চাচ্ছেন। তার দেশের প্রতি কোনো মায়া মমতা নেই। ছেলের শোকেও তিনি কাতর হননি।

মায়া বলেন, খালেদা জিয়ার মধ্যে বিন্দু মাত্র শোকের লেশ নেই। তার দরকার ক্ষমতা।

প্রতিক্ষণ /এডি/বাদল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G