দেশভাগ নিয়ে তানভীর মোকাম্মেলের প্রামাণ্যচিত্র

প্রকাশঃ ফেব্রুয়ারি ৯, ২০১৫ সময়ঃ ১১:৫৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৮ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

tanveer-mokammelকিনো-আই ফিল্মস প্রযোজিত সাতচল্লিশের দেশভাগ নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ করছেন তানভীর মোকাম্মেল। নাম ‘সীমান্তরেখা’।

দুই ঘণ্টা দৈর্ঘ্যরে এ প্রামাণ্যচিত্রে সাতচল্লিশের বাংলা ভাগের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক তাৎপর্যগুলো তুলে ধরা হবে।

বাংলাদেশ ঢাকা, রাজশাহী, নাটোর, বগুড়া, বরিশাল, খুলনা, যশোর ও বিভিন্ন সীমান্ত এলাকায় এবং ভারতের কলকাতা, নদীয়া, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ত্রিপুরার আগরতলা ও কৈলাশহর এবং আসামের করিমগঞ্জ, শিলচর ও ধুবড়ীতে ছবিটির প্রায় ৭০ ভাগ দৃশ্যায়ন হয়েছে।

জানা গেছে, ভারতে চিত্রায়নের বড় অংশ জুড়ে ছিলো রানাঘাটের কুপার্স, ধুবুলিয়া ও হাবড়া উদ্বাস্তু শিবির এবং উত্তরপাড়ার ভদ্রকালী ক্যাম্প।

এ ছাড়া ছত্রিশগড়ের দন্ডকারণ্য উদ্বাস্তু শিবিরেও চিত্রায়ন হয়েছে যেখানে দেশভাগের পর পূর্ববঙ্গের অনেক উদ্বাস্তুকে পাঠানো হয়েছিল। জুনে সব কাজ শেষ হবে বলে জানান তানভীর মোকাম্মেল।

প্রতিক্ষণ/এডি/আলামিন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G