ইতালিতে অবৈধ ২৯ অভিবাসীর মৃত্যু

প্রকাশঃ ফেব্রুয়ারি ১০, ২০১৫ সময়ঃ ৩:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২২ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম

itallyইতালির ভূমধ্যসাগরীয় লাম্পেদুসা দ্বীপের নিকটবর্তী সাগরে একটি নৌকা থেকে অবৈধ অভিবাসীদের উদ্ধারের পর তীব্র ঠাণ্ডার শিকার হয়ে অন্তত ২৯ জন মারা গেছেন।

ইতালীয় কোস্টগার্ডের বরাত দিয়ে সোমবার গণমাধ্যমে জানানো হয়েছে, ইতালীয় এলাকার ১৬০ কিমি দূর থেকে অবৈধ অভিবাসীদের নৌকাটি আটক করা হয়।

এতে ১০৫ জন আরোহী ছিল। সমস্যায় পড়ার পর স্যাটেলাইট টেলিফোনের মাধ্যমে নৌকাটি থেকে সাহায্যের আবেদন জানানো হয়।

ভূমধ্যসাগরের ওই অঞ্চলটিতে আট মিটারের চেয়েও উচুঁ ঢেউ বয়ে যাচ্ছিল এবং তাপমাত্রা প্রায় শূন্য ডিগ্রির কাছাকাছি ছিল।

লাম্পেদুসার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা পিয়েত্রো বার্তোলো জানিয়েছেন, উদ্ধারের পর দ্বীপে নিয়ে যাওযার সময় ওই অভিবাসীদের প্রায় ১৮ ঘন্টা কোস্টগার্ডের দুটি পেট্রল বোটের খোলা ডেকে কাটাতে হয়। প্রবল বাতাস ও প্রচণ্ড ঢেউয়ে তারা সবাই ভিজে গিয়েছিলেন।

এর আগে ২০১৩ সালের অক্টোবরে লাম্পেদুসার উপকূলে অবৈধ অভিবাসী বহনকারী একটি মাছ ধরার নৌকা ডুবে ৩৬৬ জনের মৃত্যু হয়েছিল।

প্রতিক্ষণ /এডি/কেয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G