গাজীপুরে গ্রেপ্তার ২৪

প্রকাশঃ ফেব্রুয়ারি ১১, ২০১৫ সময়ঃ ২:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

আটকনাশকতার অভিযোগে জেলার বিভিন্ন স্থান থেকে ২৪জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ককটেলসহ আটক হয়েছেন সাতজন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা জেলা থেকে নাশকতার অভিযোগে এই ২৪জনকে আটক করে পুলিশ। এর মধ্যে কালিয়াকৈরে ডাকাতি করতে গিয়ে ককটেলসহ জনতার হাতে আটক হন সাতজন।

গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার পরির্দশক মো. সিরাজুল ইসলাম জানান, হরতাল অবরোধে নাশকতা সৃষ্টির অভিযোগে আটক হয়েছেন ১৭জন। ককটেলসহ ডাকাতি করতে গিয়ে আটক সাতজন কোনো রাজনৈতিক দলের কর্মী কিনা তা যাচাই করা হচ্ছে।

প্রতিক্ষণ/এডি/রাজিব

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G