নারায়ণগঞ্জে পিস্তলসহ আটক ৩

প্রকাশঃ ফেব্রুয়ারি ১১, ২০১৫ সময়ঃ ৮:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৫ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

narayonganjনারায়ণগঞ্জের ফতুল্লায় গুলিভর্তি বিদেশী পিস্তলসহ ৩ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে সৈয়দ ওবায়েদউল্লাহ নামে এক সাংবাদিক।

ক্রেতা সেজে ওই সাংবাদিক অস্ত্র বিক্রেতাদের ফতুল্লায় আসতে বলেছিলেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে বুধবার দুপুরে তিনজনকে আটক করেন। তারা হলেন— ইমরান (২০), শাকিল (১৩) ও আল আমিন (১২)। তারা ঢাকার দক্ষিণ বাড্ডা দারোগা বাড়ি মোড় এলাকায় থাকেন।

ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ওবায়েদউল্লাহ বলেন, ‘ইমরান কিছু দিন আগে ফতুল্লার চৌধুরী বাড়ি এলাকায় বসবাস শুরু করেন। সে একটি অস্ত্র বিক্রি করবে বলে আমাকে জানায়। আমি ক্রেতা সেজে অস্ত্র নিয়ে আসতে বলি। বুধবার দুপুরে ওই তিন যুবক অস্ত্র বিক্রি করতে বাড্ডা থেকে ফতুল্লায় আসে। পরে স্থানীয়দের ডেকে থানায় খবর দিই।’

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, আটক তিনজনের মধ্যে ইমরানের কাছে পাঁচ রাউন্ড গুলিভর্তি বিদেশী পিস্তল পাওয়া যায়। এ সময় ৭ দশমিক ৬২ বোরের ম্যাগজিনও জব্দ করা হয়।

প্রতিক্ষণ /এডি/বাতেন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G