লক্ষ্মীপুরে জামায়াতের মিছিলে গুলি : আটক ৩

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৫, ২০১৫ সময়ঃ ১:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম

20140726235723লক্ষ্মীপুর শহরের মিয়া রাস্তারমাথা এলাকায় হরতালের সমর্থনে রোববার সকাল ৯টার দিকে বের হওয়া জামায়াত-শিবিরের মিছিলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করেছে পুলিশ।

এসময় এমরান হোসেন নামে এক শিবির কর্মী গুলিবিদ্ধ হয়। পরে পুলিশ ওই এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় এমরানসহ আরো দুই শিবির কর্মীকে আটক করে। আটককৃত অন্য দুইজন হলো : মো. মামুনর রশিদ (২৭), আব্দুল্লাহ আল মামুন (২৫)।

সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, জামায়াত-শিবির মিছিল করতে চাইলে ডিবি পুলিশ ধাওয়া করে। এসময় মিছিল থেকে তিনজনকে আটক করা হয়।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G