চবি উপাচার্য অবরুদ্ধ

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৫, ২০১৫ সময়ঃ ২:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩২ অপরাহ্ণ

চবি প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

চবিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে তালা লাগিয়েছে ছাত্রলীগ।

হলে ওঠাকে কেন্দ্র করে রোববার সকাল থেকে সিএফসি ও ভিএক্স গ্রুপের মধ্যে থেমে থেমে গোলাগুলি হয়। গোলাগুলি বন্ধ হওয়ার পর সকাল সাড়ে নয়টার দিকে সিএফসি গ্রুপ মূল ফটকে তালা লাগিয়ে দেয়।

এর পরপরই উপাচার্যের কার্যালয়ে তালা দেয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ তার কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন।

চবি শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ন সম্পাদক সুমন মামুন বলেন, ছাত্রলীগ তাপস হত্যাকারীদের মদদ দেয়ার কারণেই সাধারণ শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ে তালা দিয়েছে।’

ছাত্রলীগের সাবেক সদস্য আনোয়ার জাহিদ অমি বলেন, আমরা বৈধ শিক্ষার্থীরা হলে প্রবেশ করতে গিয়ে সিএফসি সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছি। এ ব্যাপারে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G