পপকর্ন-এ কণ্ঠশিল্পী ঐশীর গান
বিনোদনপ্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
‘তুমি চোখ মেলে চেয়ে থাকলে’ শিরোনামের গানটি প্রকাশ হলো পরিচালক রেদওয়ান রনির অনলাইনভিত্তিক টিভি চ্যানেল পপকর্ন-এ।
এর আগে ৭ ফেব্রুয়ারি প্রকাশ হয়েছিল নবীন কণ্ঠশিল্পী ঐশীর প্রথম একক ‘ঐশী এক্সপ্রেস’। এটি বাজারে আনে লেজার ভিশন।
ঐশী বলেন, ”আপতত ‘তুমি চোখ মেলে চেয়ে থাকলে’ গানটি এ টিভিতে দেখা যাচ্ছে।
তবে আরও কয়েকটি এতে যুক্ত হতে পারে। এছাড়া গানটি ইউটিউবেও প্রকাশ করা হয়েছে”।
রবিউল ইসলাম জীবনের কথায় এর গানগুলোর সংগীত ইমরান করেছেন।
প্রতিক্ষণ/ এডি/আবিদ
























