অবরোধে সংকটে মাছ ব্যবসায়ীরা

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৬, ২০১৫ সময়ঃ ১২:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

coldএক মাসের বেশি সময় ধরে চলা একটানা অবরোধ আর তার সাথে সাথে হরতালের কর্মসূচির ফলে পণ্য পরিবহন করতে না পেরে সংকটে পড়েছেন মাছ ব্যবসায়ীরা।

তার ওপর মাছ একটি পচনশীল পণ্য হওয়ায় বিষয়টি দুশ্চিন্তায় ফেলেছে দেশের মৎস্য আমদানিকারক ও রফতানিকারকদের। বর্তমান সময়ে ভয় আর আতঙ্কে মাছ ব্যবসায়িরা কোথাও পণ্য পাঠাতে পারছেন না।

মাছ ব্যবসায়ী আব্দুল মালেক খন্দকার জানান, দেড় মাস আগে তিনি পাকিস্তান থেকে তিন কন্টেইনার মাছ আনিয়েছেন। কিন্তু এই অচলাবস্থার কারণে তা কোথাও পাঠাতে পারছেন না। তিনি জানান, তার মতই অবস্থা অধিকাংশ মাছ আমদানি-রফতানিকারকদের।

তিনি আরও বলেন, “ঢাকা, রংপুর, বগুড়া সিলেটসহ বিভিন্ন জেলায় আমরা মাছ পাঠাই। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এক কার্টুন পণ্যও কোথাও পাঠাতে পারছি না। সব মাল ফ্যাক্টরিতে আটকে আছে। প্রচুর মাছ এখন বিভিন্ন কোল্ড স্টোরেজে হিমায়িত করে রাখা হচ্ছে। দুই-চার মাস এগুলো এভাবেই রাখা যাবে।

আবার সবার পক্ষে দীর্ঘকাল হিমায়িত করে রাখা সম্ভব নয়। তাই অনেক ব্যবসায়ী যে যার মতো প্রতিদিনের পণ্য প্রতিদিন বিক্রি করে দেয়ার চেষ্টা করছে।

চাঁদপুরের এই মাছ ব্যবসায়ী বলছিলেন, দেশের বিভিন্ন এলাকায় তিনি মাছ পাঠিয়ে থাকেন। কিন্তু এখন বিভিন্ন জেলার ব্যবসায়িরা মাছ কিনতে চাইছেন না। এ অবস্থায় নতুন করে পণ্য আনার কথা ভাবতে দ্বিধায় রয়েছেন ব্যবসায়িরা।

চলমান সংকট না কাটা পর্যন্ত ব্যবসায়ীরা আছেন সংকটে। সেই সাথে তাদের দাবি দ্রুত রাজনৈতিক সমাধানের।

প্রতিক্ষণ/এডি/আকাশ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G