চট্টগ্রামে বাসে আগুন

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৬, ২০১৫ সময়ঃ ৩:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২২ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

chotrogram bus fireবিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতালের দ্বিতীয় দিনে চট্টগ্রামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার দুপুর একটার দিকে নগরীর চান্দগাঁও থানার মৌলভী পুকুর পাড়ে পার্কিং করা বাসে আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কালুরঘাট স্টেশনের কর্মকর্তা জসীম উদ্দিন প্রধান বলেন,‘বাসে আগুনের খবর পেয়ে কালুরঘাট ইউনিটের দুইটি গাড়ি আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’

চান্দগাঁও থানার পরিদর্শক(তদন্ত) এস এম শহীদুল ইসলাম বলেন,‘মৌলভী পুকুর পাড় এলাকায় শরাফত উল্লাহ পেট্রোল পাম্পের সামনে পার্ক করা একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  নাশকতাকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে।’

প্রতিক্ষণ /এডি/রতন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G