খালেদার সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সাক্ষাৎ কাল

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৬, ২০১৫ সময়ঃ ৪:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৯ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম

b29281বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক সংসদীয় উপ-কমিটির প্রতিনিধি দল।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানে রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন তারা। এসময় ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসের সদস্যরাও উপস্থিত থাকবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে ইউরোপীয় সংসদীয় মানবাধিকার বিষয়ক উপ-কমিটির সভাপতির নেতৃত্বে পাঁচ দিনের সফরে ঢাকা পৌঁছুবে চার সদস্যের একটি প্রতিনিধি দল।

সফরকালে বাংলাদেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করবে তারা।
সূত্র জানায়, বাংলাদেশ সফরে প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া সংসদের বিরোধী দলের নেতা জাতীয় পার্টির রওশন এরশাদ, নাগরিক সমাজ, ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন তারা।

চলমান সহিংস রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক সমাজে মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, বিচার বহির্ভূত হত্যা, আইনের শাসন, সার্বিক মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করবে প্রতিনিধি দলটি।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G