টাকা উড়ালেন সায়মন সাদিক

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৬, ২০১৫ সময়ঃ ৪:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২২ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

inner_tk_999252772কথায় আছে টাকায় নাকি বাঘের চোখও পাওয়া যায়। টাকার জন্যই মানুষের কত না পরিশ্রম!

আর সেই টাকা নাকি খোলা আকাশের নিচে পালঙ্কে হাঁটু গেড়ে বসে কচকচে নতুন নতুন টাকা উড়িয়ে যাচ্ছেন সায়মন সাদিক।

বাস্তবে এটা না করলেও এই কাজই করেছেন নায়ক সাইমন। আসলে এটা ‘ব্ল্যাকমানি’ ছবির দৃশ্য। উত্তরার দিয়াবাড়িতে সম্প্রতি এর কাজ শেষ করেছেন তিনি।

সায়মন জানান, টাকা ওড়ানোর দৃশ্যটি একটি গানে দেখা যাবে। ছবির নাম দেখেই বোঝা যাবে গানটা এ ছবির গুরুত্বপূর্ণ অংশ।

এখন ছবিটির ডাবিং চলছে। ‘মাথা আমার নষ্ট এখন, পেলাম টাকার খনি’ কথার গানটি লিখেছেন কবির বকুল, গেয়েছেন পান্থ কানাই।

সাফিউদ্দিন সাফি পরিচালিত ছবিটিতে সায়মনের সহশিল্পী কেয়া, মৌসুমী হামিদ, মিশা সওদাগর, সাদেক বাচ্চু, ডিজে সোহেল প্রমুখ অভিনেতারা অভিনয় করেছেন।

প্রতিক্ষণ/এডি/ আমান

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G