‘জুতা বিশেষজ্ঞ’ মীর সাব্বির

প্রকাশঃ জানুয়ারি ১০, ২০১৫ সময়ঃ ৮:১৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৩ অপরাহ্ণ

sabbir_bg_869718574অভিনেতা মীর সাব্বির এখন জুতা বিশেষজ্ঞ। কারণ যেখানেই যাচ্ছেন জুতার দিকে নজর যাচ্ছে তার। জুতার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকানোর কারণে নানা বিপত্তিতেও পড়তে হচ্ছে তাকে। এমনই এক কাহিনীর নাটকে অভিনয় করতে দেখা যাবে তাকে। নাম ‘জুতা বিশেষজ্ঞ’।

আকাশ রঞ্জনের রচনায় এটি পরিচালনা করছেন ওয়াহিদ রেজা। ২২ জানুয়ারি থেকে ধানমন্ডিতে এ নাটকের দৃশ্যধারনের কাজ শুরু হবে। এ নাটকে আরো অভিনয় করবেন ফারুক আহমেদ ও জুঁই।

নাটকটি নিয়ে মীর সাব্বির বাংলানিউজকে বলেন, ‘আমার চরিত্রের নাম রমিজ। সমাজের নানা অসংঘতির কাহিনীর পাশাপাশি শিক্ষামুলক অনেককিছু থাকছে এ নাটকের গল্পে। আশা করছি, দর্শকরা পছন্দ করবেন এটি।’

‘জুতা বিশেষজ্ঞ’ নাটকটি খুব শিগগিরই যে কোনো একটি টিভিতে প্রচার হবে।

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G