ইমনের বিয়ে নিয়ে সত্য প্রকাশিত হল

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৬, ২০১৫ সময়ঃ ৪:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৫ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

emon6_0হঠাৎ করে ১৫ ফেব্রুয়ারি ফেসবুকে স্টাটাস দিয়ে হইচই ফেলে দিয়েছেন চিত্রনায়ক ইমন, ওইদিন নাকি তার তার ষষ্ঠ বিবাহবার্ষিকী।

এর আগে চিত্রনায়ক ইমনের বিয়ে নিয়ে আগে থেকেই গুঞ্জন ছিল। কিন্তু তিনি বিষয়টি এতদিন স্বীকার করেননি।

ইমন ফেসবুকে স্ত্রী আয়শা ইসলামের সঙ্গে তোলা একটি সেলফি প্রকাশ করেন রবিবার। ছবির নিচে ইংরেজিতে লেখা ছিল, বিবাহবার্ষিকীর শুভেচ্ছা।

আসল ঘটনা জানার জন্য ইমনের সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, ‘আমরা ২০০৯ সালের ১৫ ফেব্রুয়ারি বিয়ে করেছি। প্রেমের সম্পর্কেই বিয়েটা হয়েছে। তবে পারিবারিকভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে।’

এতদিন বিয়ের খবর গোপন রাখার কারণ জানতে চাইলে ইমন বলেন, ‘আসলে তখন কেবল চলচ্চিত্রে কাজ করতে শুরু করেছি। বিয়ের খবর প্রকাশ করলে ক্যারিয়ারের জন্য ক্ষতি হতে পারে, তাই ক্যারিয়ারের কথা ভেবেই বিয়ের খবর গোপন রেখেছি।

এ ছাড়া আয়শা নিজেও পড়ালেখা নিয়ে ব্যস্ত ছিল। ও বিয়ের খবর প্রকাশ করার পক্ষে ছিল না। কিন্তু সত্য কতদিন গোপন করা যায়! সত্য গোপন করে বেশ অস্বস্তিতে ভুগছিলাম। তাই বিষয়টি গোপন রাখতে চাইনি।’

এখানেই শেষ নয়। ইমন জানান, তার পরিবারে আছে দুই ছেলে সামিন ও শায়ান। সুন্দর একটা জীবনের জন্য সবার কাছে দোয়া চান তিনি।

প্রতিক্ষণ/এডি/ ইমন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G