আসছে রুবাইয়াতের ‘আন্ডার কন্সট্রাকসন’
বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
১৬ ফেব্রুয়ারি, সোমবার বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা পড়েছে মেহেরজান খ্যাত চলচ্চিত্র নির্মাতা রুবাইয়াত হোসেনের দ্বিতীয় সিনেমা আন্ডার কন্সট্রাকসন।
সবকিছু ঠিক থাকলে চলতি বছরের জুন মাসে সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা করেছেন নির্মাতা।
এ বিষয়ে রুবাইয়াত হোসেন বলেন, ‘সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দিয়েছি। সবকিছু ঠিক ঠাক থাকলে জুন মাসে সিনেমাটি মুক্তি দিতে পারব।’
সিনেমার নাম কেন আন্ডার কন্সট্রাকসন এ প্রসঙ্গে রুবাইয়াত হোসেন বলেছেন, ‘এদেশের নারীরা নিজেদের প্রতিনিয়ত নতুনভাবে আবিস্কার ও নির্মাণ করেছে। মেয়েদের মধ্যে জীবনযাত্রাকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টেছে। এটা চলমান পক্রিয়া। গল্পটা রাজধানীকেন্দ্রিক। শহরটাকে বরাবরই নির্মাণাধীন মনে হয়। তাই সিনেমার নাম আন্ডার কন্সট্রাকসন’।
সিনেমাটিতে গান থাকছে তিনটি। এর মধ্যে অর্ণবের সংগীতায়োজনে ‘তোমায় গান শোনাব’ ও ‘পৌষ তোদের’ রবীন্দ্রসংগীত দুটি গেয়েছেন শাহানা বাজপেয়ী। পুরো ছবির আবহ সংগীত করছেন অর্ণব।
প্রতিক্ষণ/এডি/অাকিদ
























