ধারাভাষ্যে সুবর্ণা মুস্তাফা

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৮, ২০১৫ সময়ঃ ১০:৩৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৩ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

স্বামীর-ঘর-ছাড়লেন-সুবর্ণা-মোস্তফাযে রাধতে জানে সে চুলও বাঁধতে পারে প্রচলিত কথাই শুধু না এটা আসলেই বাস্তব তা প্রমাণ করলেন আমাদের অভিনেতা অভিনেত্রীরা।

তারা শুধু অভিনয় নয়, এটা ছাড়াও খেলার জগতে তাদের অবাধ বিচরণ। যার কারনে এবার দেখা যাবে বিশ্বকাপ খেলার ধারাভাষ্যে।

বরাবরের মতো এই বিশ্বকাপের খেলাও সরাসরি সম্প্রচার করছে রেডিও ভূমি এফএম ৯২.৮। বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচের সরাসরি ধারাভাষ্যে অংশ নিয়েছেন সুবর্ণা মুস্তাফা।

বিশ্বকাপ ক্রিকেট এরই মধ্যে মাঠে গড়িয়েছে। বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হয়েছে আজ সকালে। আফগানিস্তানের বিরুদ্ধে খেলছে টাইগাররা।

সুবর্ণার পাশাপাশি তারকাদের মধ্যে ধারাভাষ্য প্যানেলে আরও আছেন ফারজানা ব্রাউনিয়া, মৌসুমী, শহিদুল আলম সাচ্চু, লুৎফর রহমান রিটন।

এ ছাড়া নিয়মিত ধারাভাষ্য প্যানেলে আরও থাকছেন অমিতাভ, সামি, মাহফুজ, শামসুল, বোরহান, কামরুজ্জমান, তামান্না ও সুমনা। ধারাভাষ্য প্যানেলে সরাসরি অংশ নিচ্ছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটাররাও।

প্রতিক্ষণ/এডি/আকিদ

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G