চট্টগ্রামে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমায় দগ্ধ ৮

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৯, ২০১৫ সময়ঃ ১০:৩৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৩ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

buse-agunচট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকায় বুধবার রাতে একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রোলবোমায় আট ব্যক্তি দগ্ধ হয়েছেন।  বুধবার রাত আনুমানিক সাড়ে ১২টার সময় এ ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, মো. আরিফ (৩০), রূপন দেবনাথ (২৫), মো. সোহেল (২৫), সুভাষ সোম (৬৫), সাবের আহমেদ (২৫), মোজোম্মেল হোসেন (২৫), নূর মোহাম্মদ (৩০) ও মোহাম্মদ নাসির (৪০)।

চমেক পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ হামিদ বিষয়টি নিশ্চিৎ করে  জানান, ঘটনার পর রাতেই আহতদেরকে হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে নিয়ে আসা হয়।

প্রতিক্ষণ/এডি/জেমস

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G