আগুন ও মিছিলের ‘অমি ও আইস্ক্রিমঅলা’

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৯, ২০১৫ সময়ঃ ১২:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৯ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

20130706-agunনটরডেম কলেজের প্রথম বর্ষের ছাত্র অমি। ময়মনসিংহ যাওয়ার পথে মাঝপথে গাড়ি নষ্ট হওয়ায় ড্রাইভারের কাছে গাড়িটা ছেড়ে দিয়ে মহাসড়কের পাশেই মামার বাড়ি বেড়াতে যায়। অমির মামা থাকেন এক জমিদার বাড়িতে।

বাড়িটিতে ঢোকার পরপর অমির পেছনে অদৃশ্য আত্মা ঘুরতে থাকে। আত্মাটা জমিদারের। এটি একটি টেলিছবির কাহিনী যার নাম ‘অমি ও আইস্ক্রিমঅলা’।

ফরিদুর রেজা সাগরের গল্পে এর চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন সুমন ধর।

আগুন গান ও তাঁর ছেলে মিছিল এবার বাবার সঙ্গে অভিনয় করলেন একটি টেলিছবিতে। নাটকটি প্রসঙ্গে আগুন বলেন, ‘মিছিল আর আমি এবারই প্রথম একসঙ্গে কাজ করলাম। একটি বাড়ির ভৌতিক আত্মার কাহিনী নিয়ে তৈরি হয়েছে এটি।’

সম্প্রতি মানিকগঞ্জ ও ধামরাইয়ের বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারণ হয়েছে। এতে আব্দুল চরিত্রে আগুন, অমি চরিত্রে মিছিল আর আইস্ত্রিমওয়ালার ভূমিকায় অভিনয় করেছেন তারিক আনাম খান। এ ছাড়াও আছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, খন্দকার বাপ্পি, পাপিয়া ও শহিদুল ইসলাম।

আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চ্যানেল আইয়ে প্রচার হবে ‘অমি ও আইস্ক্রিমঅলা’।

প্রতিক্ষণ/এডি/আমান

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G