ঢাকায় আসছেন কলকাতার তারকারা
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
ঢাকায় আসছেন চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ, সংগীতশিল্পী কবির সুমন, সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেন, সঙ্গীতশিল্পী নচিকেতা, চিত্রনায়ক প্রসেনজিৎ ও দেব।
এছাড়াও আসছেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, কবি সুবোধ সরকার, শান্তনু মহারাজ, কল্যাণী কাজি, ইন্দ্রনীল সেন, সৌমিত্র রায়, শিবাজি পাঁজা। তবে তাঁরা কেউ অভিনয়ের জন্য বা গান গাওয়ার জন্য আসছেন না।
আজ ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলের ফ্লাইটে ঢাকায় আসবেন মমতা ব্যানার্জি আর তার সফরসঙ্গী হিসেবেই আসবে এই সব শিল্পীরা।
জানা গেছে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই বাংলাদেশে তার প্রথম সফর। এ সফরে তার সঙ্গে আসছেন কলকাতার এই শিল্পী-সাহিত্যিক ও শোবিজ তারকাও।
চার দিনের এ সফর শেষে ২২ ফেব্রুয়ারি কলকাতা ফিরবেন ৩৭ সদস্যের এ দলটি।
প্রতিক্ষণ/এডি/ রাইসূল
























