বোমা বানানোর সময় বিস্ফোরণে নিহত ১

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৯, ২০১৫ সময়ঃ ৬:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

hajaribagরাজধানীর হাজারীবাগের ১৩৬ ভাগলপুর লেন এলাকায় বোমা বানানোর সময় বিস্ফোরণে জিসান (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন রাজু হোসেন (৩০) নামের আরেক যুবক।

বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ও  ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, ‘ভাগলপুর লেনের দ্বিতীয় তলার একটি বাসায় বোমা বানানো হচ্ছে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বোমা তৈরিকারীরা তাড়াহুড়ো করেন। এ সময় বোমার বিস্ফোরণ হলে দুইজন দগ্ধ হন। পরে তাদের আটক করে ঢামেকে ভর্তি করা হয়।’ পরে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন।

তারা আরও জানান, বোমার স্প্রিন্টারে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে দগ্ধ রাজু জানান, বোমা বিস্ফোরণের সময় তার ছোট ভাই জিসান সঙ্গে ছিল।

প্রতিক্ষণ /এডি/মেজবা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G