ভুয়া এসএসসি পরীক্ষার্থী আটক

প্রকাশঃ ফেব্রুয়ারি ২০, ২০১৫ সময়ঃ ১২:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২০ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম

-এস-সিহাটহাজারী উপজেলার কুয়াইশ বুড়িশ্চর সম্মেলনি উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে গণিত পরীক্ষা দিতে আসা এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

শুক্রবার সকালে চট্টগ্রাম বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া তাকে আটক করেন।

ভুয়া পরীক্ষার্থীর নাম মো. সাব্বির হোসেন। সে এএল খান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মো. দিদারুল ইসলামের পরিবর্তে পরীক্ষা দিতে এসেছিল।

পরীক্ষা কেন্দ্রের সচিব বাবুল কুমার দে বলেন, দিদারুল ইসলাম ২০১৪ সালের এসএসসি পরীক্ষায় গণিত বিষয়ে অকৃতকার্য হয়েছিল। সে এবার মানোন্নয়ন পরীক্ষা দেওয়ার কথা। কিন্তু তার (দিদারুল) পরিবর্তে সাব্বির নামে এক ভুয়া পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান প্রতিক্ষণকে বলেন, হাটহাজারী কুয়াইশ বুড়িশ্চর সম্মেলনি উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে একজন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। ১৯৮০ সালের পরীক্ষা সংক্রান্ত আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আটককৃতকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G