পিরোজপুরে বাঘ ও হরিণের ১৫ চামড়া উদ্ধার

প্রকাশঃ ফেব্রুয়ারি ২০, ২০১৫ সময়ঃ ১২:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৯ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

pirojpur_46138শুক্রবার ভোরে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ইকড়ি বাজারের কাছ থেকে বাঘের একটি ও হরিণের ১৪টি চামড়া উদ্ধার করে র‌্যাব-৮।

এ সময় এক ইউপি সদস্যসহ দুইজনকে আটক করা হয়।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে র‌্যাব সদস্যরা ইকড়ি বাজারের কাছে অবস্থান নেয়। ভোর সাড়ে ৫টায় ভান্ডারিয়ার তেলিখালী থেকে আসা একটি টমটমের গতিরোধ করে তারা।

এ সময় টমটমে থাকা তেলিখালীর ইউপি সদস্য বাবুল মাতুব্বর দৌড়ে পালাতে গিয়ে আহত হয়। পরে ওই গাড়ি থেকে হরিণের ১৪টি ও বাঘের একটি চামড়া উদ্ধার করা হয়। এড়াড়া ইউপি সদস্য বাবুল ও টমটম চালক মামুনকে আটক করা হয়।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G