যেভাবে রূপচর্চায় কাঁচা হলুদ ব্যবহার করবেন

প্রকাশঃ ফেব্রুয়ারি ২১, ২০১৫ সময়ঃ ৮:৫৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৯ অপরাহ্ণ

লাইফস্টাইল, প্রতিক্ষণ ডটকম:

downloadসেই আদিকাল থেকে রূপচর্চায় কাঁচা হলুদের ব্যবহার করছে অনেকে।  রান্নাঘর থেকে রূপচর্চা, স্বাস্থ্যরক্ষায় হলুদের জয়জয়কার সবখানেই। আর  বাঙালির বিয়ে থেকে শুরু করে রসুই অবধি হলুদের বিচরণ। রূপচর্চার ক্ষেত্রে হলুদের ব্যবহার স্বাস্থের জন্যও বেশি উপকারী। ত্বক চর্চায় এর জুড়ি মেলা ভার।

চলুন তাহলে জেনে নিই হলুদ দিয়ে তৈরি কিছু প্যাক সম্পর্কে।

* কাঁচা হলুদের রস, মুলতানি মাটি মিশিয়ে মুখে লাগান। প্যাক শুকিয়ে এলে গোলাপজল দিয়ে মুছে নিন।

* সামান্য একটু কাঁচা হলুদ আর মধু মিশিয়ে প্যাক তৈরি করে লাগাতে পারেন।

* হলুদের গুঁড়োর সাথে শসার রস অথবা লেবুস রস মিশিয়ে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। দেখবেন ত্বক কতটা মসৃণ লাগে।

* হলুদ বেটে সারা শরীরে স্ক্রাব হিসেবে ব্যবহার করুন। এতে ত্বকে আসবে কোমলতা।

* অল্প একটু দুধের ক্রিমের সাথে হলুদ মিশিয়ে লাগালে ত্বক হবে কোমল, মসৃণ আর সতেজ।

* হলুদের গুঁড়া ব্রণ প্রতিরোধ করে। হলুদ বাটা ক্ষতস্থানের ব্যথা দ্রুত কমায় এবং ঘা প্রতিরোধ করে।

* দাগ বা ব্রণ দূর করতে টমেটোর রস, কাঁচা হলুদ আর মধু মিশিয়ে প্যাক তৈরি করে ত্বকে ব্যবহার করুন।

* ব্রণের সমস্যা থাকলে কাঁচা হলুদের রস, মুলতানি মাটি মিশিয়ে নিমপাতার রস একসঙ্গে মিশিয়ে পেস্ট করে ত্বকে লাগান। প্যাক শুকিয়ে এলে গোলাপজল দিয়ে ম্যাসাজ করে প্যাকটি নরম করে নিন এবং পানির সাহায্যে ধুয়ে ফেলুন।

*কাঁচা হলুদ, মসুরির ডাল একসাথে বেটে পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে ২০ মিনিট পরে ধুয়ে ফেললে ত্বক উজ্জ্বল হয়ে উঠবে।

* গোসলের আগে কাঁচা হলুদ, মধু, ডিমের কুসুম ও নারিকেল তেল মিশিয়ে প্যাক তৈরি করে পুরো মুখে-গলায় লাগিয়ে রাখুন। আধঘণ্টা বাদে তুলে ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন।

মনে রাখবেন হলুদ দিয়ে কখনও রোদে বের হবেন না। এতে তাহলে ত্বক পুড়ে যাবে। হলুদ দিয়ে রূপচর্চা করবেন রাতের বেলা। কখনই দিনের বেলা নয়।

 

প্রতিক্ষণ/এডি/সবুজ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G