শহীদ মিনারে দেব-প্রসেনজিতের শ্রদ্ধা
বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
‘আজ ২১শে , মনের মাঝে
নতুন দিনের আশা ..
তোমার দেশ , আমার দেশ ;
সঙ্গে বাংলা ভাষা !!’
রাত বারোটায় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দিতে গিয়ে দিব প্রসেনজিতের সঙ্গে সেলফি তুলে পোস্ট করে এই কথাগুলো ক্যাপশনে লেখেন তার ফেসবুক ওয়ালে। ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে রাত বারোটায় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়েছিলেন দেব ও প্রসেনজিৎ। ফুল হাতে খালি পায়ে শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন তারা।
উল্লেখ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর সঙ্গী হয়ে গত ১৯ ফেব্রুয়ারি ঢাকা এসেছেন জনপ্রিয় দুই নায়ক প্রসেনজিৎ ও দেব। ঢাকায় পৌঁছেই দেব ফেসবুকে লেখেন, ’বাংলাদেশে পা রাখার সঙ্গে সঙ্গেই উষ্ণ অভ্যর্থনা পেলাম। এই একতা, ভালোবাসা আর আতিথেয়তার তুলনা নেই। কৃতজ্ঞতায় আমার মাথা নিচু করছি’।
প্রতিক্ষণ/এডি/আকিদ
























