মমতার সফরসঙ্গী গ্রেফতার

প্রকাশঃ ফেব্রুয়ারি ২২, ২০১৫ সময়ঃ ১২:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০১ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

mamta soforপশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে ঢাকা থেকে ফেরার সময় কলকাতা বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন তার এক সফরসঙ্গী।

শনিবার রাতে মমতা ব্যানার্জি ও তার সফরসঙ্গীরা ঢাকা থেকে কলকাতায় পৌঁছার পরে অভিবাসন বা ইমিগ্রেশন দফতর ব্যবসায়ী শিবাজি পাঁজাকে আটক করে।

বিমানবন্দর থানার হাতে তুলে দেয়া হলে তাকে রাতে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে।

আর্থিক অপরাধের অভিযোগে শিবাজি পাঁজা নামের ওই ব্যবসায়ীর নামে দিল্লি পুলিশের লুক আউট নোটিস জারি ছিল।

অভিবাসন দফতরের সূত্রগুলো বলছে, ১৯ ফেব্রুয়ারি দিল্লি পুলিশ ওই লুক আউট নোটিস পাঠিয়েছিল, কিন্তু তার আগেই মমতা ব্যানার্জির সঙ্গে শিবাজি পাঁজা ঢাকা চলে গিয়েছিলেন। শনিবার রাতে কলকাতা বিমানবন্দরে নামার পরে পাসপোর্ট পরীক্ষার সময়ে লুক আউট নোটিস দেখা যায়।

দিল্লি পুলিশ ঠিক কী আর্থিক অপরাধের জন্য পাঁজার বিরুদ্ধে লুক আউট নোটস জারি করেছে, সেটা এখনো স্পষ্ট নয়।

তবে তাকে গ্রেপ্তারের পরেই দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সেখান থেকে একটি বিশেষ দল কলকাতায় আসছে বলে পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে।

গ্রেফতার হওয়ার পরে পাঁজা অসুস্থ হয়ে পড়েছিলেন বলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রোববার ব্যারাকপুর আদালতে হাজির করা হবে। সূত্র: বিবিসি।

প্রতিক্ষণ /এডি/হামিদা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G