খালেদার পানির ড্রাম ফেরত পাঠাল পুলিশ

প্রকাশঃ জানুয়ারি ৩১, ২০১৫ সময়ঃ ৭:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০৭ অপরাহ্ণ

নিজস্ব  প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

Bnp_officeoilbg_Banglanews24_646090814পরিস্থিতি যতো বিরূপই হোক না কেনো,  নিজের কার্যালয়ে বসে থাকারই সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাই শনিবার সন্ধ্যায়  গুলশানে  তার রাজনৈতিক কার্যালয়ে আনিয়েছিলেন ৬টি পানির ড্রাম। উদ্দেশ্য পানি মজুদ করে কৃত্রিম দুর্যোগ কাটিয়ে ওঠা।

কিন্তু বিধি বাম। বেরসিক পুলিশ ফেরত পাঠিয়ে দিয়েছে ড্রামগুলো। তবে এর আগে সকালে জেনারেটরের জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য দুই ড্রাম তেল আনা হলেও বাধা দেয়নি পুলিশ। শুক্রবার  রাত ২টা ৪২ মিনিটে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর ওই জেনারেটরেই চলছিলো খালেদার কার্যালয়। কিন্তু সকাল নাগাদ জেনারেটরের জ্বালানি তেল শেষ হয়ে যায়।

এদিকে সকাল সাড়ে ১১টার দিকে খালেদার কার্যালয়ে প্রথমে কেবল টিভি সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এর কিছুক্ষণ পরে বিচ্ছিন্ন করে দেওয়া হয় ইন্টারনেট সংযোগ।
বিএনপি প্রধান গত ৩ জানুয়ারি থেকেই তার কার্যালয়ে অবস্থান করছেন। ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া টানা অবরোধে নিজের কার্যালয় ছাড়েননি তিনি।

 

প্রতিক্ষণ/এডি/ বেলাল

 

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G