হ্যাপির নতুন পথচলা

প্রকাশঃ মার্চ ২১, ২০১৫ সময়ঃ ৩:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫২ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম

happy1-1418496764 (1)গত কয়েক মাস ধরেই ক্রিকেটার রুবেলকে ঘিরে মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপিকে নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে।

তবে এসব থেকে সরে এসে নিজেকে বদলে নিতে চাইছেন হ্যাপি। বর্তমানে তিনি মনোনিবেশ করেছেন ক্যারিয়ারে।

গতকাল রাতে এ বিষয়ে নিজের ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস দিয়েছেন হ্যাপি। সেখানে লিখেছেন, ‘কি যেন নেই? কি যেন নেই??? মাঝে মাঝে সব ফাঁকা ফাঁকা লাগে….ব্যাপার না!!

এটাই জীবন…আমি সবকিছু মেনে নিয়েছি…মানতে শিখে গেছি…নিজেকে অনেক ভালোবাসি এখন…..’

এদিকে একটি গানের মডেল হয়ে কাজ করতে যাচ্ছেন হ্যাপি। তরুণ সংগীতশিল্পী ফাহিমের গানটির শিরোনাম ‘জানি তুমি আসবে ফিরে’। গানটি ফাহিমের তৃতীয় একক ‘বলছি তোমায়’ অ্যালবামে বাজারে আসছে। দ্বৈত এ গানে ফাহিমের সঙ্গে কণ্ঠ দিয়েছেন কণা।

সম্প্রতি ভিডিওটির শুটিং উপলক্ষে একটি ফটোশুটে অংশ নেন দুজন। ভিডিও শুটিং পুবাইলে আজ ২১ মার্চ থেকে। পরিচালনায় থাকছেন রাশেদ মজুমদার।পাশাপাশি তিনি অভিনয়েও ব্যস্ত হয়ে উঠছেন।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G