আঁচলের প্রেমে বাপ্পি

প্রকাশঃ ফেব্রুয়ারি ৭, ২০১৫ সময়ঃ ১২:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫২ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

noor_binodon_bg20130513062852_519310207.jpg&size=summary_medium‘ও মাই হার্ট ও মাই লাভ তুমি আমার প্রেমের গোলাপ’ মানে এক ইশারায় বাপ্পির মন কেড়ে নিয়েছে আঁচল।

আঁচল বাপ্পির সঙ্গে থাকলে বাপ্পির মনটা ফুরফুরে থাকে। এমন কথাই শুনা যায় ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত গুন্ডা দ্য টেররিস্ট সিনেমার গানে।

‘ও মাই হার্ট ও মাই লাভ তুমি আমার প্রেমের গোলাপ’ গানটি ৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশিত হয়েছে।

প্রকাশের পর গানটি দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে। গানটির সংগীত পরিচালনা করেছেন- আলী আকবর শুভ। কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল ও মিমি।

পয়লা বৈশাখ উপলক্ষে চলতি বছরের ১০ এপ্রিল মুক্তি পেতে পাচ্ছে আঁচল-বাপ্পি জুটির গুন্ডা দ্য টেররিস্ট সিনেমাটি। এ সিনেমায় আঁচল বাপ্পি ছাড়াও অভিনয় করেছেন- অমৃতা, তানভীর, মিশা সওদাগরসহ আরো অনেকে।

প্রতিক্ষণ/এডি/সুমন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G