আরএকে সিরামিকস ঋণ আদায়ে ব্যর্থ

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৭, ২০১৫ সময়ঃ ১২:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

RAK Ceramicপুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস কর্তৃপক্ষ সহযোগী প্রতিষ্ঠান আরএকে ফার্মাসিটিক্যালস কোম্পানিকে দেওয়া ঋণ আদায় করতে ব্যর্থ হয়েছে। যা এখন বিনিয়োগ লোকসান হিসাবে দেখানো হবে।

ডিএসই সুত্রে জানা যায়, আরএকে সিরামিকের সহযোগী প্রতিষ্ঠানের এই ঋণ ও সুদ আর আদায় করা যাবে না। আর তাই আরএকে সিরামিক তাদের হিসাব খাতা থেকে মোট ৫৮ কোটি ৮৬ লাখ টাকার ঋণ ও সুদ মুছে ফেলবে। সম্প্রতি কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এই ঋণ সেটেলমেন্টের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানিটি জানিয়েছে, আরএকে ফার্মাসিটিক্যালসের অনাদায়ী ঋণ ২৫ কোটি ৩৯ লাখ টাকা ও সুদ ৩৩ কোটি ৪৬ লাখ টাকা। যা আদায়যোগ্য নয়।

এ সহযোগী প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী ঋণের পরিমাণ ছিল ৫০ কোটি টাকা। যার সুদ হয়েছে ৩৩ কোটি ৪৬ লাখ টাকা। গত ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ প্রতিষ্ঠানের মোট ঋণ ও সুদের পরিমাণ দাঁড়িয়েছে ৮৩ কোটি ৪৬ লাখ টাকা।

আরএকে সিরামিক কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান আরএকে ফার্মাসিটিক্যালসকে বিক্রি করার ঘোষণা দিয়েছিলো। এর অংশ হিসেবে কোম্পানিটি ঋণ ও সুদ খাতা থেকে মুছে দিচ্ছে।

তবে রাজধানীর উত্তরায় জসিমউদ্দিন এভিনিউয়ের আরএকে টাওয়ারের এ সহযোগী কোম্পানির অফিস বাবদ ৮ হাজার ৭৫ স্কয়ার ফুট জায়গা দেওয়া হয়েছে। যার বর্তমান বাজার মূল্য ২০ কোটি ১৯ লাখ টাকা। এছাড়া হিসাবে চূড়ান্ত নিষ্পত্তিতে নগদ টাকার পরিমাণ দাঁড়িয়েছে ৪ কোটি ৪১ লাখ টাকা।

প্রতিক্ষণ/এডি/জামান

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G