আরিফিন শুভ ও অর্পিতার বাগদান

প্রকাশঃ ফেব্রুয়ারি ৭, ২০১৫ সময়ঃ ১২:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০০ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

index৪ ফেব্রুয়ারি কলকাতায় ঘরোয়া পরিসরে তাদের বাগদান করে ফেলেছেন আরিফিন শুভর ও অর্পিতা।

এরপরই একফ্রেমে বন্দি হন দু’জনে। জনপ্রিয় এই অভিনেতার জীবনসঙ্গী হতে যাচ্ছেন ওপার বাংলার এই মেয়েটি।

কলকাতা থেকে তিনি বলেন, ‘বিয়ের খবরটা এখন তো সবাই জানে। ভক্ত, দর্শক ও পাঠকদের কাছে আমার নতুন জীবনের জন্য দোয়া কামনা করছি।

জানা গেছে, হবু কনেকে নিয়ে ১৫ ফেব্রুয়ারি ঢাকায় ফিরবেন শুভ। পরদিনই পারিবারিকভাবে বিয়ের বন্ধনে জড়াবেন তারা।

কলকাতায় বেড়ে ওঠা অর্পিতা ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে ফ্যাশন ডিজাইনার হিসেবে চাকরি করছেন। শুভ ঢাকা ফিরেই প্রাণ আপের নতুন বিজ্ঞাপনের বাকি কাজ এবং আশিকুর রহমান ও মনতাজুর রহমান আকবরের পরিচালনায় পৃথক দুটি ছবির কাজ শুরু করবেন।

প্রতিক্ষণ/এডি/আকিদ

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G