ইরানের এক দিনের রিমান্ড মঞ্জুর

প্রকাশঃ জানুয়ারি ১৬, ২০১৫ সময়ঃ ৪:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৬ অপরাহ্ণ

BLP-Iranআদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তফিজুর রহমান ইরানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

শুক্রবার দুপুরে সিএমএম আদালতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে ঢাকা সিএমএম আদালতে ইরানকে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন পল্টন থানার উপ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম।

মোস্তফিজুর রহমান ইরানকে ৪ জানুয়ারি পল্টনের আজাদ প্রোডাক্টসের গলিতে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় রাজধানীর লালবাগ এলাকা থেকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়।

প্রতিক্ষণ/এডি/বাবর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G