উচ্চ বেতনে সাউথইস্ট ব্যাংকে চাকরি

প্রকাশঃ মার্চ ৯, ২০১৬ সময়ঃ ১২:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

bankসাউথইস্ট ব্যাংক লিমিটেড আকর্ষণীয় বেতনে প্রবেশনারি অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদটিতে আবেদনের জন্য বিস্তারিত:

যোগ্যতাঃ এমবিএ, এমবিএম, ব্যবসায় শিক্ষা থেকে স্নাতকোত্তর, কম্পিউটার সায়েন্স, অর্থনীতি, গণিত, আইন, জনপ্রশাসন, পরিসংখ্যান, ইংরেজি, আন্তর্জাতিক সম্পর্ক, ডেভেলপমেন্ট স্টাডিজ, পদার্থবিদ্যা অথবা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর পাসকারীরা আবেদন করতে পারবেন পদটিতে। আবেদনের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না।

বয়সঃ আবেদনকারীদের বয়স ২৯ ফেব্রুয়ারি-২০১৬ তারিখে অনূর্ধ্ব-৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব-৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতনঃ দুই বছর প্রবেশনকালের প্রথম বছর বেতন দেওয়া হবে ৪০ হাজার টাকা এবং দ্বিতীয় বছর বেতন দেওয়া হবে ৪৫ হাজার টাকা। প্রবেশনকাল শেষে প্রার্থীদের সিনিয়র অফিসার পদে উন্নীত করা হবে। সিনিয়র অফিসার পদে উন্নীত হওয়ার পর ৬০ হাজার টাকা বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়াঃ আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ওয়েবসাইটের (www.southeastbank.com.bd) মাধ্যমে।

আবেদনের সময়সীমাঃ আবেদনপত্র সংগ্রহ করা হবে ৩১ মার্চ-২০১৬ তারিখ পর্যন্ত।

বিস্তারিত জানতে বিজ্ঞাপনটি দেখুন:

se bank

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G