এটিএন বাংলায় ‘রাজ্জাক রেট্রোস্পেকটিভ’
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
২৩ জানুয়ারি ছিল নায়করাজ রাজ্জাকের জন্মদিন। তাঁকে শ্রদ্ধা জানাতে তাঁর অভিনীত সাতটি চলচ্চিত্র নিয়ে এটিএন বাংলা আয়োজন করেছে সপ্তাহব্যাপী ‘রাজ্জাক রেট্রোস্পেকটিভ’।
চলচ্চিত্রগুলো প্রচারিত হবে রবি থেকে বুধবার সকাল ১০টা ৪০ মিনিটে এবং বৃহস্পতি থেকে শনিবার বিকেল ৩টা ১০ মিনিটে। আজ প্রচারিত হবে নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ‘নীল আকাশের নীচে’।
২ ফেব্রুয়ারি প্রচারিত হবে সুভাষ দত্তর ‘আবির্ভাব’, ৩ ফেব্রুয়ারি কামাল আহমেদের ‘অনুরাগ’, ৪ ফেব্রুয়ারি নারায়ণ ঘোষ মিতার ‘এতটুকু আশা’, ৫ ফেব্রুয়ারি গাজী মাজহারুল আনোয়ারের ‘সন্ধি’, ৬ ফেব্রুয়ারি মঈনুল হোসেনের ‘যোগাযোগ’ এবং ৭ ফেব্রুয়ারি গাজী মাজহারুল আনোয়ারের ‘সমর’।
প্রতিক্ষণ/এডি/আকিদ
























