খালেদার রাজনৈতিক কবর রচিত হবে

প্রকাশঃ ফেব্রুয়ারি ১, ২০১৫ সময়ঃ ১:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

mojammelসব ষড়যন্ত্র ধূলিসাৎ করে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার  রাজনৈতিক কবর রচিত হবে বলে মন্তব্য করেছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, বেগম জিয়ার স্বপ্ন এখন একটাই, নাশকতা করে তৃতীয় কোন শক্তিকে ক্ষমতায় নিয়ে আশা। কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে তা আর সম্ভব নয়।

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত হরতাল বিরোধী কর্মসূচি পালন কালে তিনি এ মন্তব্য করেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, খালেদা জিয়ার দুর্নীতি গ্রস্থ ও নেশা খোর ছেলে কোকো। তার মৃত্যুতে ড. কামাল হোসেন ও মাহমুদূর রহমান মান্না শোকাহত হয়ে বেগম খালেদা জিয়াকে সমবেদনা জানাতে গিয়েছেন। অথচ বার্ন ইউনিটে অগ্নিদগ্ধ হয়ে যারা কাতরাচ্ছেন, তাদের সমবেদনা জানাতে ঐ সকল নেতাদের সময় হয়নি বলে করা সমালোচনা করেছেন তিনি।

তিনি বলেন, দেশের ১৫ লক্ষ পরিক্ষার্থী, যার মধ্যে ৫-৬ লক্ষ আপনাদের সমর্থক পরিবারেরও রয়েছে। তাদের কথা চিন্তা না করে এই হরতাল-আবরোধ ডেকেছেন। দেশে মানুষ ঘৃনা ভরে আপনাদের এই কর্মসূচি প্রত্যাখ্যান করেছে।

মন্ত্রী বলেন, চোর মানেনা ধর্মের কাহিনী। সন্ত্রাস করে আজ পর্যন্ত পৃথিবীর কোন রাষ্ট্রে কেউ ক্ষমতায় আসতে পারেনি। এটা দুঃস্বপ্ন। যারা আসেত চেয়েছে তাদের ইতিহাসের আস্তাকুরে নিক্ষেপ করা হয়েছে। আপনিও (খালেদা) পারবেন না।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাসান মাহমুদ, সংগঠনের নেতা এম এ করিম, হাসিবুর রহমান মানিক, মুক্তযোদ্ধা আব্দুল হাই কানু, সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

প্রতিক্ষণ /এডি /বাদল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G