ঘরেই বানান গোলাপ জাম

প্রকাশঃ এপ্রিল ২০, ২০১৬ সময়ঃ ৩:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

49393আমরা যারা মিষ্টি খেতে ভালোবাসি, তাদের একটি অতি প্রিয় খাবার হচ্ছে গোলাপ জাম। জানেন কি, একটু কষ্ট করে গোলাপ জাম আপনি ঘরেই তৈরি করে ফেলতে পারেন?

চলুন জেনে নেওয়া যাক, গোলাপ জাম মিষ্টি ঘরে তৈরি করার রেসিপি।

উপকরনঃ
১। ১ কাপ গুঁড়ো দুধ
২। ১ টেবিল চামচ সুজি (৫ মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হবে। পরে পানি ঝরিয়ে নিতে হবে।)
৩। ১ চা চামচ বেকিং পাউডার
৪। ১ টেবিল চামচ ঘি
৫। ১ টা ডিম
৬। তেল
এছাড়া সিরার জন্য লাগবে –
৭। ২ কাপ চিনি
৮। ৩ কাপ পানি
৯। ৩ টা এলাচ
১০। ১ চা চামচ লেবুর রস

প্রস্তুত প্রনালীঃ
১। প্রথমেই পানি, চিনি,এলাচ ও লেবুর রস দিয়ে সিরা তৈরি করুন। কয়েকটা বলক উঠলে চুলার তাপ একেবারে কমিয়ে দিন। তবে চুলা বন্ধ করবেন না। সিরা বেশি ঘন হবে না।
২। অন্যদিকে গুঁড়ো দুধ, বেকিং পাউডার, ডিম, ঘি, সুজি এক সাথে মিশিয়ে খামির তৈরি করুন। ভাল ভাবে মেখে নিন।
৩। হাতে তেল লাগিয়ে ছোট ছোট মসৃণ বল বানান। সাথে সাথে ডুবো তেলে সময় নিয়ে লাল করে ভাজুন।
৪। চুলার তাপ মিডিয়ামে রাখতে হবে। সময় নিয়ে সব দিকে সমান ভাবে ভাজতে হবে। ভাজা হলে সরাসরি গরম সিরাতে মিষ্টি ছাড়তে হবে। ঢেকে দেওয়ার দরকার নেই। ৫ মিনিট পর চুলা বন্ধ করে ওভাবেই ১ ঘন্টা রাখতে হবে।
৫। মিষ্টি গুলো রস শুষে নিয়ে ডাবল সাইজের হয়ে যাবে।

ব্যাস! আপনি এই মাত্র ঘরেই তৈরি করে ফেললেন গোলাপ জাম মিষ্টি।

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G