জবির শিক্ষক বাসে আগুন

প্রকাশঃ জানুয়ারি ২১, ২০১৫ সময়ঃ ১২:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১২ অপরাহ্ণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

jobi 2জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষকদের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার সকাল পৌনে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে পার্কিং করা একটি বাসে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিশ্ববিদ্যালয় হতে মিরপুর রোডে চলাচলকারী শিক্ষকদের পরিবহনে (ঢাকা মেট্রো ০০৪৯) আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।আগুন লাগানোর পর পরেই বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা আগুন নেভানোর গ্যাস দিয়ে তা নিভিয়ে ফেলে।

এ ব্যাপারে জবি পরিবহন পুলের প্রশাসক ড. নূরে আলম আব্দুল্লাহ বলেন, পার্কিং করা একটি শিক্ষক পরিবহনে আগুন দিয়েছে র্দুবৃত্তরা। আগুন নেভানো হয়েছে।

প্রতিক্ষণ/এডি/ জামিল

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G