‘ঝরা পাতার দিন শেষে’
বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
মাছরাঙা টেলিভিশনে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘ঝরা পাতার দিন শেষে’। জাকারিয়া সৌখিনের রচনায় এটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। ১৯ মার্চ, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে এ টেলিফিল্ম।
গল্পটা উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন এক ব্যক্তির। কর্পোরেট জগতের নামজাদা তারকা ছিলেন তিনি কিন্তু একটি ভুল সম্পর্ক তাকে ওলট-পালট করে দেয়।
এরপর থেকে প্রেম, ভালোবাসা, সম্পর্ক শব্দগুলোর ওপর প্রচন্ড ঘৃণা জন্মে। এতটাই ঘৃণা যে, পরিচিত মানুষ থেকেও দূরে চলে যান তিনি। ক্যারিয়ার ছেড়ে হয়ে যান নিভৃতচারী।
এক পর্যটন এলাকায় রিসোর্ট গড়ে সেখানেই জীবনযাপন শুরু করেন। একদিন তার এ রিসোর্টে চাকরি নিয়ে আসে একটি মেয়ে। চঞ্চলা ওই মেয়ে আবারও ওলট-পালট করে দেয় তাকে। এমন গল্প নিয়ে হয়েছে এই টেলিফিল্ম।
একেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন- শহীদুজ্জুামান সেলিম, জাকিয়া বারী মম প্রমুখ।
প্রতিক্ষণ/এডি/আকিদ
























