টাঙ্গাইলে ৬৭০ বোতল ফেনসিডিল জব্দ

প্রকাশঃ ফেব্রুয়ারি ২, ২০১৫ সময়ঃ ৩:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

tangail_116214_0টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ ৬শ ৭০ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার আটক করেছে।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কালিহাতী উপজেলার চরবাবলা এলাকা থেকে এগুলো আটক করা হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ের গোল চত্বর এলাকায় একটি প্রাইভেটকারকে থামতে নির্দেশ দিলে কারটি না থামিয়ে চলতে থাকে। এসময়  পুলিশ কারটির পিছু ধাওয়া করে। পরে কালিহাতী উপজেলার চরবাবলা এলাকায় চালক ও আরোহীরা কারটি ফেলে পালিয়ে যায়।  পরে পুলিশ কারটিতে তল্লাশি চালিয়ে ৬শ ৭০ বোতল ফেনসিডিলসহ কারটি আটক করে। এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় একটি মামলা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/রায়হান

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G