দুই নেত্রীকে ব্যবসায়ীদের স্মারকলিপি

প্রকাশঃ জানুয়ারি ২৮, ২০১৫ সময়ঃ ৬:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১৫ অপরাহ্ণ

নিজেস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

Business logoচলমান রাজনৈতিক সংকট সমাধানে দলগুলোকে পথ খুঁজে বের করার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বরাবর স্মারকলিপি দিয়েছেন ব্যবসায়ী নেতারা।

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলামের নেতৃত্বে ৮ থেকে ১০ জনের প্রতিনিধিদল বুধবার দুপুরে এ স্মারকলিপি দেয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে লেখা স্মারকলিপিতে শিল্প ও জানমালের নিরাপত্তা দেওয়ার দাবি জানানো হয়। যারা অর্থনীতি ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানান ব্যবসায়ীরা।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তাঁরা বলেন, আমরা স্বস্তিতে ব্যবসা-বাণিজ্য করতে চাই, তাই সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করুন। পোশাকশিল্পের সরবরাহ ব্যবস্থা অব্যাহত রাখতে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় স্মারকলিপিতে।

স্মারকলিপিতে বলা হয়, দেশের বর্তমান অবস্থা অব্যাহত থাকলে নিশ্চিতভাবেই একটি নেতিবাচক বার্তা সারা বিশ্বে চলে যাবে। ফলে ক্রেতারা বাংলাদেশ ছেড়ে অন্য দেশে চলে যাবেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে লেখা স্মারকলিপিতে বলা হয়, আপনারা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছেন। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, রাস্তায় চলাচলের পরিবেশ নেই। জনমনে জানমালের নিরাপত্তার অভাব অনূভুত হচ্ছে। সন্ত্রাসীরা নিরীহ মানুষকে পেট্রলবোমা ছুড়ে পুড়িয়ে হত্যা করছে।

প্রতিনিধিদলে বিজিএমইএ ছাড়াও বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সদস্যরাও রয়েছেন।

এর আগে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সমাধানে কয়েক দফা আহবান জানিয়েও কোন লাভ না হওয়ায় বুধবার সকালে

রাস্তায় নামেন তৈরি পোশাক খাতের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমএ।

বুধবার বেলা পৌনে ১১টায় সংগঠন তিনটির যৌথ উদ্যোগে বিজিএমইএ ভবনের সামনে বিশাল মানববন্ধনে দাঁড়ায় এ খাতের ব্যবসায়ী ও শ্রমিকরা।

সংকট নিরসনের দাবীতে মানববন্ধনে অংশগ্রহণ করে এক্সপোর্ট এসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশন, বাংলদেশ কাস্টমস এজেন্ট এসোসিয়েশন প্রভৃতি সংগঠন।

মানব বন্ধনে ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, পোশাক শিল্পখাত কোনোভাবেই রাজনৈতিক প্রতিহিংসার বলি হতে পারে না। পেট্রলবোমায় শুধু বাস-ট্রাক পুড়ছে না; পুড়ছে শিল্প, পুড়ছে অর্থনীতি।

বিজিএমইএ- এর পক্ষ থেকে বলা হয়, জাতীয় অর্থনীতি সচল রাখার দাবিতে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে।

দেশের বৃহৎ উৎপাদনশীলন পোশাক খাতের ক্ষতি হয় এমন কর্মসূচি না দিতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানান বাংলাদেশের পোশাক প্রস্তুতকারী ও রপ্তানিকারকদের সংগঠনের নেতারা।

প্রতিক্ষণ /এডি/বাতেন

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G