হিমহিম ঠান্ডায় দুধ চিতই

প্রকাশঃ ডিসেম্বর ৮, ২০১৫ সময়ঃ ৪:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩০ অপরাহ্ণ

প্রতি্ক্ষণ ডেস্ক

dudh-chitoiশীত এসে গেছে তার শুষ্কতা -রুক্ষতা আর হিমহিম ঠান্ডা নিয়ে। আমাদের যাপিত জীবনের স্বাভাবিকতা আর থাকলো কই? ষড়ঋতুর গোলকধাঁধায় প্রতি পার্বণে ঘুরছে আমাদের জীবন। এরই মাঝে রাজার মতো শীতল- ঠান্ডা হাঁড়কাপনো শীত এসে জেঁকে বসে আমাদের প্রতিদিনের সরস-বিরস- জটিল জীবনের প্রতিটি বাঁকে।  পরিবর্তনের ছোঁয়া লাগে সমস্ত দিনের কাজকর্মে। মন চায় আয়েশী ভাব আর উষ্ণ খাবার খেতে। আর তা যদি হয় পরম মমতায় ঘরোয়া হাতের ছোঁয়ায় বানানো তাহলেতো কথাই নেই। এবারে জানতেই হয় তার প্রস্তুত প্রণালী। বলছি আমাদের চিরচেনা সুমিষ্ট দুধ চিতইয়ের কথা।  চলুন তা জেনে নিই:  

যা লাগবে 

 যে পরিমাণ চালের গুঁড়ার পিঠা তৈরি করবেন তার দুই ভাগের এক অংশ পোলাওয়ের চাল  বাকি অংশ আতপ চাল দেবেন  ।

– কুড়ানো নারকেল

-নারকেলের দুধ পরিমাণ মতো 

-লবণ 

-গরুর দুধ পরিমাণ মতো

-গুড় পরিমাণ মতো

প্রস্তুত প্রণালী

-নারকেলের দুধ গরম করে নিন।

– নারকেলের দুধসহ সব উপকরণ একসাথে মিশিয়ে গোলা করে ৩০ মিনিটের মতো রেখে দিতে হবে।

-এবার চিতই পিঠা বানানোর মাটির ছাঁচে গোলা দিয়ে ঢেকে দিন।মাঝারি আঁচে  জ্বাল দিতে হবে।

-৩-৪ মিনিট জ্বাল দিয়ে পিঠা হয়ে গেলে নামিয়ে নিন।

চিতই পিঠা দুধে ভেজানোর প্রণালী

  -দুধ জ্বাল দিয়ে ঘন করে হালকা ঠাণ্ডা করে নিতে হবে।

  -খেজুরের গুড় পানি মিশিয়ে  জ্বাল  দিয়ে নিতে হবে। এর মাঝে পীঠা দিয়ে ৭-৮ মিনিট জ্বাল দিতে হবে।

  -চুলার জ্বাল বন্ধ করে একটু ঠাণ্ডা হলে জ্বাল দেয়া দুধ উপর থেকে পিঠার মিশ্রণে দিয়ে ৩০ মিনিট এর মতো রেখে দিতে হবে। চাইলে সারারাত রাখে দিতে পারেন। এতে পিঠা খুব সুস্বাদু হবে।

  -পিঠা নরম হয়ে গেলে পরিবেশন করুন।

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G