দুর্নীতির মামলায় শেখ হাসিনাকে অব্যাহতি

প্রকাশঃ ফেব্রুয়ারি ৩, ২০১৫ সময়ঃ ১২:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

hasina_duduk_sm_542844495তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় নভোথিয়েটার দুর্নীতি মামলা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সব আসামিকে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২০০২ সালে বিএনপি-জামায়াত সরকারের আমলে দায়ের করা এ মামলার সময়কালে শেখ হাসিনা ছিলেন বিরোধী দলের নেতা। ১৩ বছর ধরে দুদকের অনিষ্পন্ন শাখায় পড়েছিলো বহুল আলোচিত-সমালোচিত এ মামলাটির কার্যক্রম।
মামলার ১৩ বছর পর সব আসামিকে অব্যাহতির সুপারিশ করা প্রতিবেদনটি কমিশন অনুমোদন দিয়েছেন বলে  নিশ্চিত করেছে দুদকের দায়িত্বশীল একাধিক সূত্র।

সম্প্রতি দুদকের উপ-পরিচালক মঞ্জুর মোরশেদ চূড়ান্ত এ প্রতিবেদনটি নিম্ন আদালতের জেনারেল রেকর্ডিং শাখায় দাখিল করেছেন।
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুদকের পদস্থ একজন কর্মকর্তা  বলেন, ২০০২ সালে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে দুর্নীতি দমন ব্যুরো মামলাটি দায়ের করেছিল। যেসব অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে, তার কোনো সত্যতা পাওয়া যায়নি। এজন্য চূড়ান্ত প্রতিবেদনটি কমিশন নিয়ম অনুযায়ী আদালতে পাঠিয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, ২০০২ সালের ২৭ মার্চ বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সে সময়কার বিরোধী দলের নেতা শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট একনেক সদস্যদের বিরুদ্ধে তেজগাঁও থানায় ৩টি মামলা করে বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো।

ব্যুরোর পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম বাদী হয়ে একটি এবং অ্যান্টি করাপশন অফিসার (এসিও) খান মো. মিজানুল ইসলাম বাদী হয়ে দু’টি মামলা করেন। তিনটি মামলায়ই তখনকার বিরোধী দলের নেতা  ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান এবং অভিন্ন আসামি করা হয়। মামলাগুলোতে যথাক্রমে ৭ জন, ৮ জন এবং ১২ জনকে আসামি করা হয়।

আসামিদের মধ্যে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া এবং শিক্ষামন্ত্রী এএইচএসকে সাদেক মারা গেছেন।
অন্যদের মধ্যে তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, ড. মহীউদ্দীন খান আলমগীর অভিযোগের দায় থেকে উচ্চ আদালত থেকে অব্যাহতি পেয়েছেন বলে সূত্র জানায়।

 

প্রতিক্ষণ/এডি/জেমস

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G