নতুন নাটকে নাযাহ্ হাকিম
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষন ডটকম
এই প্রথম নয়, শিশুশিল্পী হিসেবেই মিডিয়াতে যাত্রা শুরু করেন আজিজুল হাকিম এবং জিনাত হাকিম দম্পতির কন্যা।
তবে এবার নারী দিবসের বিশেষ নাটকে অভিনয় করছেন নাযাহ্ হাকিম।
অভিনেতা ও পরিচালক বাবা এবং নাট্যকার মায়ের অনুপ্রেরণা এবং তত্ত্বাবধায়নে চলছে তার অভিনয়।
এবার চয়নিকা চৌধুরীর পরিচালনায় নারী দিবসের বিশেষ নাটকে অভিনয় করছেন তিনি।
নারী প্রধান নাটকটিতে আরও অভিনয় করেছেন মুনিরা ইউসুফ মেমী, রিচি সোলায়মান, টাপুর, টুপুর, শামস্ সুমন প্রমুখ। প্রবাসী কবি শামীম আজাদের ছোট গল্প অবলম্বনে নাটকটি লিখেছেন পরিচালক নিজেই।
প্রতিক্ষণ/এডি/আকিদুল
























