নতুন ১০ বিচারপতির শপথ আজ

প্রকাশঃ ফেব্রুয়ারি ১২, ২০১৫ সময়ঃ ১০:৩১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩২ পূর্বাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

courtসুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া নতুন ১০ অতিরিক্ত বিচারপতির শপথ আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুযায়ী, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সকাল সাড়ে ১০টায় সুপ্রীম কোর্ট অডিটোরিয়ামে তাদের শপথ বাক্য পাঠ করাবেন।

প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে সোমবার (৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি দুই বছরের জন্য এ দশজনকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেন।

নিয়োগ পাওয়া দশ বিচারপতি হলেন সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার ফরিদ আহমেদ শিবলী, অবসরপ্রাপ্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মুজিবুর রহমান, গাজীপুর জেলা ও দায়রা জজ আমীর হোসেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল, ভীষ্মদেব চক্রবর্তী, মো. সেলিম ও মো. সোহরাওয়ার্দী, সুপ্রীম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় নারায়ণ দেব, খিজির আহমেদ এবং ইকবাল কবির লিটন।

সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি এই দশজনকে প্রাথমিকভাবে দুই বছরের জন্য হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এরপর দুই বছর রাষ্ট্রপতির ইচ্ছানুযায়ী তাদের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হবে।

প্রতিক্ষণ /এডি/বাবর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G