নারায়ণগঞ্জে পৃথক দুর্ঘটনায় নিহত দুই

প্রকাশঃ মার্চ ১৮, ২০১৫ সময়ঃ ৮:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

download (4)নারায়ণগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ মার্চ) সকালে ও বিকেলে এ দুই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, স্থানীয় আফিয়া সিএনজি ফিলিং স্টেশনের কর্মী রিয়াজ এবং ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার বাচ্চু মিয়ার ছেলে মো. রুবেল। রুবেল কাঁচপুর এলাকায় থাকতেন।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত থানার (ওসি) মাহবুবুর রহমান জানান, বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে বাড়িচিনিষ এলাকার রাস্তা পারাপারের সময় একটি অটোরিকশা ও মোটর সাইকেল রিয়াজকে ধাক্কা দেয়। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

ওসি মাহবুবুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল আটক করা হয়েছে। এর আগে সকাল ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজ এলাকায় ঢাকাগামী একটি ট্রাকের (কুষ্টিয়া ট-২২২) ধাক্কায় রুবেল (২২) নামে এক পথচারীর মৃত্যু হয়।

পুলিশ জানায়, ঘটনার পর চালক ও হেলপার ট্রাকটি ফেলে পালিয়ে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পঠানো হয়েছে। এসব ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট থানার পুলিশ।

প্রতিক্ষণ/এডি/রানা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G