পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, আটক ৩৫

প্রকাশঃ জানুয়ারি ৩১, ২০১৫ সময়ঃ ৪:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩০ অপরাহ্ণ

  নিজস্ব  প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম  

_.........._87690_0নগরীর কোতোয়ালী থানার চন্দনপুরা এলাকায় পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের পর দারুম উলুম আলীয়া মাদ্রাসায় অভিযান চালিয়ে কমপক্ষে ৩৫ জনকে আটক করেছে পুলিশ।  এদের মধ্যে বেশ কয়েকজন শিবিরের নেতাকর্মী রয়েছে বলে পুলিশের কাছে তথ্য আছে।

শনিবার দুপুর পৌনে দুইটার দিকে তাদেরকে আটক করে পুলিশ।

আটকের বিষয়টি প্রতিক্ষণকে নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম।

তিনি জানান, চন্দনপুরা দারুম উলুম আলীয়া মাদ্রাসায় অভিযান চালিয়ে ৩৫ জনকে আটক করা হয়েছে।  তবে সবাই শিবির কর্মী নয়।  প্রয়োজনীয় তথ্য যাচাই করে সাধারণদের ছেড়ে দেয়া হবে।

প্রতিক্ষণ/এডি/ রোদেলা

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G