ফিরোজা বেগম স্মরণে টিভিতে অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
৬ ফেব্রুয়ারি, শুক্রবার সকাল ১১টায় কিংবদন্তী প্রয়াত নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগম স্মরণে টিভিতে আয়োজন করা হয়েছে স্মরণ অনুষ্ঠান ‘ফিরোজা বেগম-স্মৃতিতে, আদরে’।
অনুষ্ঠানে থাকছে ফিরোজা বেগমকে নিয়ে স্মৃতিচারণ ও তার গাওয়া নজরুলসংগীত।
এতে স্মৃতিচারণ ও গাইবেন প্রয়াতর সহোদর গীতিকার ও সংগীতশিল্পী মোহাম্মদ আসাফ্উদ্দৌলাহ্।
আরও গাইবেন ইয়াসমীন মুশতারী, সুস্মিতা আনিস, মোহাম্মদ শোয়েব, অনুপমা মুক্তি, মাজহারুল ইসলাম তালাশ, মিমি ফারহানা হক ও শেখ রুহুল আমিন।
প্রতিক্ষন/এডি/আকিদ
























