ফের কমেছে স্বর্ণের দাম

প্রকাশঃ সেপ্টেম্বর ২৭, ২০১৫ সময়ঃ ১১:৫৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৭ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

goldআন্তর্জাতিক বাজারে ফের কমেছে স্বর্ণের দাম। শনিবার ভারতে প্রতি ১০ গ্রাম স্বর্ণ ২৭০ রুপি কমে ২৭ হাজার রুপিতে বিক্রি হয়েছে। যা গত তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।

যুক্তরাষ্ট্রের বাজারেও স্বর্ণের দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে এক হাজার ১৪৫ ডলারে। যা গত আগস্ট মাসের পর সর্বনিম্ন। স্বর্ণের পাশাপাশি রূপার দামও কমেছে।

দেশটির ফিউচার মার্কেটে প্রতি আউন্স রূপার দাম এখন ১৫ ডলার ১১ সেন্ট। যা আগের চেয়ে শূন্য দশমিক এক শতাংশ কম।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G